, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • করোনায় মৃত্যুবরণকারী ছাগলনাইয়ার আ’লীগ নেতা জুলফিকার ছিদ্দিকীর জানাযায় হাজারো মানুষের ভালোবাসা || দাফন কার্য সম্পন্ন করল উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিম




করোনায় মৃত্যুবরণকারী ছাগলনাইয়ার আ’লীগ নেতা জুলফিকার ছিদ্দিকীর জানাযায় হাজারো মানুষের ভালোবাসা || দাফন কার্য সম্পন্ন করল উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিম

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুলাই ০৪ ২০২০, ০১:১৪ | 1685 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জুলফিকার ছিদ্দিকী (৫০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.…রাজিউন)। তিনি উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়নের আলোকদিয়া গ্রামের সন্তান। রাত ১০ টায় আলোকদিয়া গ্রামে মরহুমের নিজ বাড়ীর আঙ্গিনায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
করোনাভাইরাসে আক্রান্তে মৃত্যুর খবরে জুলফিকার ছিদ্দিকীর কাপন-দাফনে যদি কেউ এগিয়ে না আসে সেই দিকে লক্ষ রেখে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল নিজের অর্থায়নে এবং তত্ত্ববধানে গঠিত “উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিম’র দুইটি ইউনিটের ১২ জন সদস্যকে লাশ দাফনের জন্য পাঠান এবং উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিম করোনায় মারা যাওয়া ব্যক্তি জুলফিকার ছিদ্দিকীর লাশ দাফন করে। জানাযায় উপস্থিত থেকে স্মৃতি চারণ করেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক মানিক। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে করোনায় আক্রান্তে মারাযাওয়া ব্যক্তিদের লাশের পাশে নেই স্বজন এমন খবর পাওয়া গেলেও ঘোপালের আলোকদিয়া গ্রামে আ’লীগ নেতা জুলফিকার ছিদ্দিকীর জানাযায় দেখা মিলেছে ভিন্ন চিত্র। জুলফিকার ছিদ্দিকীর প্রতি ভালোবাসার কাছে করোনা ভাইরাসও যেন হার মেনেছে। রাত ১০ টায় অনুষ্ঠিত জানাযার নামাজেও হাজারো মুসল্লী উপস্থিত থেকে প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানায়।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET