, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • করোনা উপসর্গে নাঙ্গলকোটের ব্যবসায়ীর মৃত্যু,  লাশ আনার খবরে রাস্তা বন্ধ করে দিলো গ্রামবাসী




করোনা উপসর্গে নাঙ্গলকোটের ব্যবসায়ীর মৃত্যু,  লাশ আনার খবরে রাস্তা বন্ধ করে দিলো গ্রামবাসী

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১১ ২০২০, ২২:৫১ | 879 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনাভাইরাস উপসর্গে চট্টগ্রাম মেডিকেল কলেজে মৃত্যু হওয়া ব্যবসায়ীর লাশ বাড়ীতে নিয়ে আসছে এ খবরে গ্রামের সকল রাস্তা বন্ধ করে দেয় অতিউৎসাহী কিছু ব্যক্তি। এমন অমানবিক ঘটনা ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের পোশাই গ্রামে। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন খন্দকার সঙ্গীয় ফোর্স গিয়ে রাস্তা খুলে দেয়। করোনা উপসর্গে মৃত্যু হওয়া ব্যবসায়ী শামছুল হক (৩৪) পোশাই গ্রামের আবুল কালামের ছেলে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকওয়া ফাউন্ডেশনের ৬ সদস্য গিয়ে স্বাস্থ্য বিধি মেনে পারিবারিক কবরস্থানে লাশ দাফনের ব্যবস্থা করে।
মৃত ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রামে টেলিকম ব্যবসা করতেন শামছুল হক।করোনা উপসর্গ নিয়ে গত ৪দিন যাবৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ওই হাসপাতালে তার মৃত্যু হয়। রাস্তা বন্ধ করে লাশ গ্রামে প্রবেশে বাধা দেয়ার খবর পেয়ে পুলিশ গিয়ে রাস্তা খুলে দিলে ওই মৃত ব্যবসায়ীর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী আব্দুল হান্নান মৃতের করোনাভাইরাস সনাক্তকরণে নমুনা সংগ্রহ করেন। কিন্তু ওই ব্যবসায়ীর লাশ দাফনে স্থানীয়রা এগিয়ে না আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লামিয়া সাইফুলের আদেশক্রমে সেচ্ছাসেবী সংগঠন তাকওয়া ফাউন্ডেশন তার লাশ দাফন সম্পন্ন করেন।
নাঙ্গলকোট থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন খন্দকার বলেন, রাস্তা বন্ধ করে লাশ আনতে প্রতিবন্ধকতার খবরে আমরা গিয়ে রাস্তা খুলে দিয়ে লাশ দাফনের ব্যবস্থা করি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET