মোঃ পারভেজ কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালী কলাপাড়ায়“যৌন আক্রমন আর না” পতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারী ও শিশুদের প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে রিফ্লেকশন দল নামের এক নারী সংগঠনের সদস্যরা।মঙ্গলবার দুপুরে বে-সরকারী উন্নয়ন সংস্থা আভাস ও একশ এইডের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচীতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দু সহ শতাধিক নারী ও পুরুষ অংশ নেয়।এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার,আভাস’র প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম। বক্তারা, ধর্ষন, ধর্ষন পরবর্তি হত্যা ও যৌন অত্যাচারসহ সকল সহিংসতা প্রতিহত করার লক্ষে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া এ সহিংসতা বন্ধে তারা সরকারের কাছে পাঁচটি দাবি তুলে ধরেন।এদিকে একই সময়ে কলাপাড়া প্রেসক্লাবের সামনে নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করে বেসরকারী উন্নয়ন সংস্থা এনএসএস। মানববন্ধনে বক্তব্য রাখেন,প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু,এনএসএস কর্মী মো.বদিউজ্জামান প্রমূখ।









