ফিরোজ জোয়ার্দ্দার- সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এসএম আবু সাঈদের নেতৃত্বে গত ইং ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার লক্ষ্য পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর ও আগুন সন্ত্রাসীরা পুলিশকে পিটিয়ে আহত করার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে কলারোয়া উপজেলা ছাত্রলীগের এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬-ই নভেম্বর) বিকালে ডাক বাংলা মোড়ে অবস্থিত ছাত্রলীগের কার্যালয়ের সামনে থেকে সভাপতি আবু সাঈদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে প্রতিবাদ সভা করেন। পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আবু সাঈদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল খান জর্জ, সহ সভাপতি শেখ মারুফ আহম্মেদ জনি, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, পৌর যুবলীগের যুগ্ন আহবায়কগন মামুন হোসেন, বাদল সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আবু বক্কর সিদ্দিকী জনি, উপজেলা তরুণলীগের সভাপতি আশরাফুজ্জামান রিপনসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি/সম্পাদক বৃন্দ প্রমুখ। বক্তরা প্রতিবাদ সভায় বলেন, ষড়যন্ত্রের কালো থাবা মোকাবেলা করে আগামী সংসদ নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রে কাজ করতে হবে। তাহলে গনতন্ত্রের মানস কন্য জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতা বসতে পারবো। তাই সকল ভেদাভেদ ভূলে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।।









