২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • কলারোয়া বালিয়াডাঙ্গা বাজারে খাস জায়গায় চলছে ভূমিদস্যুদের লীলাখেলা




কলারোয়া বালিয়াডাঙ্গা বাজারে খাস জায়গায় চলছে ভূমিদস্যুদের লীলাখেলা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২০, ২০:১৮ | 866 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটের আদেশ অমান্য করে চলছে স্হানীয় ভূমিদস্যুদের লীলাখেলা চলছে, আর ভূমিহীনরা নিরুপায় হয়ে সেগুলো চেয়ে চেয়ে দেখছে কারন তাদের নেই স্হানীয় হাইব্রিড নেতাদের শেলটার। বালিয়াডাঙ্গা বাজারের আনসার ভিডিপি ক্লাব সংলগ্ন কিছু খাস জায়গায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে গড়ে উঠছে কিছু দোকানঘর।
এবিষয়ে কিছুদিন আগে কলারোয়া সহকারী কমিশনার ভূমি অফিসার আক্তারুজ্জামান মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণাধীন দোকানঘর উচ্ছেদ ও বন্ধ করার কিছুদিন পর আবারও স্থানীয় হাইব্রিড ও স্বার্থনেষী নেতাদের শেলটারে ভূমিদস্যু শফি ও মোশাররফ হাজী সক্রিও হয়ে গড়ে তুলছে কয়েকটি পাকা দোকান। যেখানে ভূমিহীনরা তাদের জীবিকা নির্বাহের জন্য সামান্য বসার ঠাই পাচ্ছে না সেখানে গড়ে তুলছে পাকা দোকানঘর। তেমনইভাবে পুরাতন মাছ চান্নি ও গোশ পট্টি দখলকরে চায়ের দোকানে আড্ডাখানার আখড়া গড়ে তুলেছে ভূমি দস্যু ময়েন আলী। আর এই ভূমিদস্যু দখলবাজদের মদদ দিচ্ছে এলাকার কিছু হাইব্রিড ও পাতি নেতা । 
এই অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে মহসিন আলি, জাহাঙ্গীর হোসেন সোহাগ, ফারুক হোসেন, মিজান, শাহিনুর রহমান, ইবাদুল, আসাদুল, কুদ্দুস, এবং নাম না জানা অনেকে গতকাল বুধবার হামলা ও লান্চণার শীকার হয়ছেন।
এমতাবস্থায় ভুমি অফিসার আক্তারুজ্জামানের সাথে মুুুুঠোফোনে অভিযোগ করা হলে তিনি ব্যাবস্থা নেওয়ার কথা জানান কিন্তু তিনি এমন কথা আগেও বলেছেন তবে বাস্তবে কোন পদক্ক্ষেপ নেননি। এই ভূমিদস্যুদের কবল থেকে বালিয়াডাঙ্গা বাজারের সরকারি খাস জায়গায় নির্মিত অবৈধ দোকানঘর স্থাপনা উচ্ছেদের জন্য উপজেলা ভূূূমি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও ডিসি স্যারের সুুদৃষ্টি কামনা করেছেন স্হানীয় সচেতন মহল।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET