, , ,

শিরোনামঃ-




কামারখন্দে এসআই এর করোনায় শনাক্ত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ১৫ ২০২০, ০০:২৬ | 901 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কামারখন্দ থানার পুলিশের উপ-পরিদর্শক এসআই নওজেস আলী করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৫ জন এর করোনা শনাক্ত হল। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন দুজন।
রবিবার (১৪ জুন) দুপুরে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. ফারুক হোসেন জানান, শুক্রবার (৫জুন) কামারখন্দ থানার ৪৫জন পুলিশের নমুনা সংগ্রহ করা হয়। ১৪জুন দুপুরে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ৪৫ জনের নমুনা রিপোর্ট পাওয়া গেছে।
এর মধ্যে থানার পুলিশের উপ-পরিদর্শক এসআই নওজেস আলীর নমুনায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। বাকি ৪৪টি রিপোর্ট নেগেটিভ এসেছে।
এখন পর্যন্ত উপজেলায় ১’শ ৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এ পর্যন্ত উপজেলার ১’শ ৮০ টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হয়। ইতিমধ্যে দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম জানান, জনগনের সেবায় সর্বক্ষনিক নিয়োজিত থাকা আমাদের একজন এসআই করোনায় আক্রান্ত হয়েছেন। এখন সে বাসাতেই আইসোলেশনে রয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET