সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আজ ১২৮ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বুধবার বেলা ১১ টায় উপজেলা চত্বরে পারিবারিক কৃষির আওতায় সবজি বাগান স্থাপনের লক্ষ্যে উপজেলার চারটি ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার সরবরাহ সহায়তা প্রদান করা হয়।
এর মধ্যে ছিল মৌসুমি সবজি, পেঁপে, লাউ, টমেটো, পুঁইশাক, লালশাক, কলমিশাক, করলা, বরবটি সিম, সবুজ শাক, পালং শাক এর বীজ এবং পরবর্তীতে প্রতি জন কৃষককে বিভিন্ন খরচ বাবদ ১৯৩৪ টাকা করে দেওয়া হবে বলে জানা যায়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শহীদুল্লাহ সবুজ, উপজেলা নিবার্হী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, উপজেলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমান, সেলিম রেজা সেলিম প্রমূখ ।
Please follow and like us:








