, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • কালিগঞ্জের ভাড়াশিমলায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার (ভিডিও সহ)




কালিগঞ্জের ভাড়াশিমলায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার (ভিডিও সহ)

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ২৪ ২০১৮, ১৭:৩৮ | 1052 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুজন ঘোষ, ভ্রাম্যমান প্রতিনিধি:- সাতক্ষীরায় পুলিশ অজ্ঞাত এক মাদক ব্যবসায়ির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। বৃহষ্পতিবার সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের সিদ্ধের পুকুর নামক স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
নিহতের নাম আব্দুল আজিজ (৪৫)। সে সদরের পরানদহ গ্রামের কেরামত আলির ছেলে।
ভাড়াশিমলা ইউপি সদস্য পিয়ার আলী জানান, বৃহষ্পতিবার ভোরে চৌবাড়িয়া গ্রামের সিদ্ধেরপুকুর নামকস্থানে পাকা রাস্তার পাশে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে(৪৮) মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দেয়। বিষয়টি তিনি থানায় জানালে সকাল সাতটার দিকে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব হোসেন ও উপপরিদর্শক আলমগীর হোসেন ঘটনাস্থলে এসে ওই লাশ উদ্ধার করেন। লাশের চোয়ালে ও গলায় দু’টি গুলি লেগেছে। লাশের পাশ থেকে একটি দেশী তৈরি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি নতুন গামছা ও একটি পলিথিনের বস্তায় থাকা ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

ভিডিও দেখতে ক্লিক করুন…

https://youtu.be/THicup8YmDU
তবে স্থানীয়রা জানান, সারা দেশব্যাপি মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আইনপ্রয়োগকারি সংস্থার সঙ্গে বন্দুকযুদ্ধে ওই মাদক ব্যবসায়ির মৃত্যু হতে পারে।
এদিকে নিহতের পারিবারিক সুত্রে জানা যায় বুধবার রাত ১০ টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। আজ বৃহস্পতিবার তার গুলিবিদ্ধ লাশ কালিগঞ্জ থেকে উদ্ধার করা হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET