২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • কালিয়ায় ইউপি সদস্য আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আহত ৩




কালিয়ায় ইউপি সদস্য আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আহত ৩

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ২৮ ২০২০, ১১:৪২ | 987 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাইয়ূম সিকদারকে (৪৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় কৃষকলীগ নেতাসহ তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে কালিনগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কাইয়ূম নড়াগাতির বিলাফর গ্রামের হাসু সিকদারের ছেলে। আহতরা হলেন- নড়াগাতি থানা কৃষকলীগের সভাপতি কলাবাড়িয়া গ্রামের আবুল হাসনাত মাল্যা (৪০) এবং একই গ্রামের আপন দুই ভাই মতিয়ার মল্লিক (৪২) ও সজীব মল্লিক (২৮)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতরাতে দুটি মোটরসাইকেল যোগে নড়াইলের কালিয়া উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে প্রতিপক্ষরা তাদের পথরোধ করে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর গুরুতর আহত কাইয়ূমকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার মৃত্যু হয়।

এ ব্যাপার নড়াইলের সহকারী পুলিশ সুপার (কালিয়া অঞ্চল) রিপন চদ্র সরকার বলন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত এবং আটকের অভিযান অব্যাহত রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET