, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কাস্টমসের কর্ম বিরতিতে শুল্কায়ন স্থবির, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানিকারকরা




কাস্টমসের কর্ম বিরতিতে শুল্কায়ন স্থবির, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানিকারকরা

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৫ ২০২৫, ২০:৩৭ | 755 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এনবিআরকে দুভাগে বিভক্ত করার প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের টানা কর্ম বিরতিতে বেনাপোল কাস্টমস হাউসের  শুল্কায়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে । শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকার কারণে একদিকে যেমন সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে  আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারকরা।

গত ১৪ মে  থেকে তাদের এই কর্মবিরতি চলছে। এর মধ্যে ২০ মে ও ২২ মে বেনাপোল কাস্টম হাউসে শুল্কায়ন কার্যক্রম চালু ছিল।এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নির্দেশনা অনুযায়ী বেনাপোল কাস্টমসের কর্মকর্তারা গতকাল ২৪ মে সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত পালন করে।

রবিবার (২৫মে) সকাল থেকেই বেনাপোল কাস্টম হাউসে কর্মবিরতি পালিত হচ্ছে। আমদানিকারক কুরবান বলেন,কাস্টমস অফিসারদের কর্ম বিরতির কারণে বন্দরে আমাদের মালামাল দিনের পর দিন আটকে আছে। অফিসাররা কর্মবিরতি পালন করলেও বন্দরের অতিরিক্ত ভাড়ার টাকা আমাদের পরিশোধ করতে হচ্ছে । এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম  শরিফুল হাসান জানান, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতি সারা দেশে পালিত হচ্ছে । এই কর্মবিরতিতে  আমরা সহমত পোষণ করে বেনাপোলেও কর্মবিরতি পালিত হচ্ছে।আজ বিকালে ঢাকাস্থ এনবিআর কার্যালয়ে সংবাদ সম্মেলন রয়েছে সেখানে কোন ফলপ্রসূ আলোচনা না হলে কাল সোমবার পূর্নদিবস কর্মবিরতি পালন করা হবে।

বেনাপোল বন্দরের উপপরিচালক পরিচালক মামুন তরফদার জানান, এমবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্ম বিরতির কারণে বেনাপোল কাস্টমসে শুল্কায়ন কার্যক্রম বন্ধ  রয়েছে।  তবে  বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত এবং আমদানির রপ্তানি বাণিজ্য স্বাভাবিক গতিতেই চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET