, , ,

শিরোনামঃ-




কুমিল্লার নাঙ্গলকোটে মদের কারখানায় প্রশাসনের হানা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৪ ২০১৯, ০১:৪১ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 নাঙ্গলকোট পৌর সদরের নাঙ্গলকোট বাজার সংলগ্ন হরিপুর রেললাইনের পাশে মুছি সাধনের বাড়ীতে বাংলা মদের কারখানায় অভিযান চালিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। ১৩ নভেম্বর বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল ও নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন অর রশিদ পিপিএমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বাংলা মদের কারখানায় বিপুল পরিমাণ বাংলা মদ ধ্বংস করে দেয়া হয়। এসময় পুলিশ চার মাদক কারবারীকে আটক করে। আটককৃতরা হলেন, হরিপুর গ্রামের মৃত.বাদল বরি দাসের স্ত্রী রেখা রাণী (৩৭), বড় ফতেপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মোঃ আলা উদ্দিন (৩৬), চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার উত্তর বাটের খিল গ্রামের মৃত. হারাধন কুমার নাথের ছেলে রনজিত কুমার নাথ (৩৭)। সদর দক্ষিণ উপজেলার চানপুর গ্রামের পারভীন বেগম (২৩)। দীর্ঘদিন থেকে ওই বাড়ীতে তারা বাঙলা মদ তৈরি করে বিক্রয় করে আসছে। নাঙ্গলকোট থানার ওসি মোঃ মামুন অর রশিদ পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET