, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • কুমিল্লার মুরাদনগরে আলোচিত মোস্তাক হত্যার পরিকল্পনাকারী নুর মোহাম্মদ কারাগারে: এলাকায় স্বস্থি




কুমিল্লার মুরাদনগরে আলোচিত মোস্তাক হত্যার পরিকল্পনাকারী নুর মোহাম্মদ কারাগারে: এলাকায় স্বস্থি

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০২ ২০১৯, ১৬:০৫ | 1014 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

*মামলায় স্বাক্ষীদেরকে প্রাননাশের হুমকি

*ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে মোস্তাককে খঁুন করা হয়

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর মোস্তাক হত্যার মূল পরিকল্পনাকারী নুর মোহাম্মদকে কারাগারে গ্রেরণ করা হয়েছে। আলোচিত এ হত্যাকান্ডের পরিকল্পনাকারী নুর মোহাম্মদ প্রায় দেড় বছর বিদেশে অবস্থানের পর রোববার আদালতে হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। নুর মোহাম্মদ দীর্ঘ বছর যাবত আত্মগোপনে থেকে এলাকায় সন্ত্রাসী,খুঁন,জমি দখল, প্রতিপক্ষদেরকে ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে হত্যার পরিকল্পনাসহ নানা অপরাধ কর্মকান্ডের মদদ দিয়ে আসছেন বলে অভিযোগ এলাকাবাসীর। তাই অবশেষে তাকে কারাগারে প্রেরণ করায় এলাকাবাসীর মাঝে স্বস্থি বিরাজ করছে। এদিকে সম্প্রতি দেশে ফিরে আদালতে হাজির হওয়ার আগে নুর মোহাম্মদ মামলার স্বাক্ষীদের ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করেন। সে কারাগারে যাওয়ার পর তার লালিত সন্ত্রাসীরা স্বাক্ষীদেরকে প্রাননাশের হুমকি অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করা হয়।
মামলার অভিযোগে জানা যায়, জেলার মুরাদনগর উপজেলার পাঁচপুকুরীয়া এলাকায় আল্লার দান মৎস প্রকল্পের হিসাব নিকাশ নিয়ে প্রকল্পের মালিক নুর মোহাম্মদের সাথে বিরোধ সৃস্টি হয় প্রকল্পের ম্যানাজার মোস্তাক মিয়ার। এতে ক্ষোব্ধ হয়ে নুর মোহাম্মদ তাকে হত্যার পরিকল্পনা করেন। পকিল্পনা অনুসারে একদল ভাড়াটে খুঁনি নিযুক্ত করে নুর মোহাম্মদ বিদেশে চলে যায়। ২০১৮ সালের ২৪ জানুয়ারি প্রকল্পের কাজের কথা বলে লোক মারফত মোস্তাককে ডেকে নেয়া হয়। রাতে নুর মোহাম্মদের পরিকল্পনা অনুযায়ী ঘাতকরা তাকে হত্যার পর বাঁশকাইট এলাকার মরিচা খালে লাশ ফেলে দেয়। পরে মোস্তাকের স্ত্রী পারভীন আক্তার স্বামীকে খঁুজে না পেয়ে ২৫ জানুয়ারি মুরাদনগর থানায় সাধারণ ডায়েরি করেন। ২৭ জানুয়ারি খালের পাড়ে মোস্তাকের লাশ পাওয়া যায়। ওইদিনই থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ মামলাটির তদন্তে নেমে মোবাইল ফোনের সুত্র ধরে কয়েকজন সন্দেহভাজনকে আটকের পর কিলিং মিশনের মুল ছক প্রকাশ পায়। পুলিশের তদন্ত ও স্বাক্ষ্যপ্রমানে বেরিয়ে আসে এ হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতা মৎস্য প্রকল্পের মালিক সউদী প্রবাসী নুর মোহাম্মদ। মোস্তাককে খঁুন করতে ডাকাত আমির হোসেনসহ ভাড়াটে সন্ত্রাসীদেরকে মোটা অংকের অর্থ দেয় নুর মোহাম্মদ। পরে পুলিশ নুর মোহাম্মদসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। সম্প্রতি সে দেশে এসে মামলার স্বাক্ষীদেরকে প্রান নাশের হুমকি ও বাদীকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে কৌশলে আদালতে এসে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। এতে এলাকার সাধারণ লোকজনের মাঝে স্বস্থি ফিরে আসে। স্থানীয়রা জানায়, প্রবাসী নুর মোহাম্মদ দীর্ঘ বছর যাবত এলাকায় সন্ত্রাসী লালন, নিরিহ মানুষকে হয়রানী, জমি দখলসহ নানা অপরাধ কর্মকান্ডের মদদ দিচ্ছেন। এলাকাবাসী আলোচিত এ হত্যার পরিকল্পনাকারী নুর মোহাম্মদের যথাযথ শাস্তি এবং তার লালিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মনজুর আলম বলেন, মোস্তাক হত্যার বাদী এবং স্বাক্ষীদেরকে কেউ হুমকি ধমকি দেয়ার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET