, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অর্থ বাণিজ্য
  • কুমিল্লায় পোস্ট অফিস ও ব্যাংক এশিয়া যৌথ উদ্যোগে পোস্ট অফিস ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত । 




কুমিল্লায় পোস্ট অফিস ও ব্যাংক এশিয়া যৌথ উদ্যোগে পোস্ট অফিস ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত । 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১৫ ২০২২, ২৩:৩০ | 1013 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গতকাল কুমিল্লা প্রধান ডাকঘরে সম্মেলন কক্ষে সকাল ১০ ঘটিকায় সময় পোস্ট অফিস ও ব্যাংক এশিয়া যৌথ উদ্যোগে পোস্ট অফিস ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরফান আলী, এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পোস্টমাস্টার জেনারেল পূর্বাঞ্চল চট্টগ্রাম জনাব ড. মোঃ জামাল পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক মহাব্যবস্থাপক জনাব মজিবুল হক। এতে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোজাম্মেল হক, ব্যাংক এশিয়ার পোস্ট অফিস ব্যাংকিং প্রধান জনাব কাজী মুর্তজা আলী, পোস্ট অফিস ব্যাংকিং সুমন রয়, জনাব মোঃ আশফাকুর রহমান, আরো উপস্থিত ছিল ১১ টি ব্রাঞ্চ ম্যানেজারগন, আরো অনেক পোস্ট অফিস এবং ব্যাংক এশিয়ার অনেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ব্যাংকের এশিয়া এবং পোস্ট অফিসের উদ্যোক্তারা এই কর্মশালায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ জামাল পাশা বলেন পোস্ট অফিস এমন একটি ডিপার্টমেন্ট যা মানুষকে সেবা দিয়ে যায়। এবং আমরা উদ্যোক্তার মাধ্যমে আমরা গ্রামপর্যায়ে মানুষকে সবাই ডিজিটাল সেবার আওতায় আনতে চেষ্টা করে যাচ্ছি।

সভাপতির বক্তব্যে জনার আরফান আলী বলেন গ্রামপর্যায়ে জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে আমাদের প্রধান লক্ষ্য। আমরা লাভ করতে আসিনি। অনেক গ্রামকে শহর করতে চাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ বাস্তবায়নে লক্ষে কাজ করছেন পোস্ট অফিসের উদ্যোক্তারাই আর তাদের মাধ্যমে এই সফলতা আসবে। গ্রামীণ জনগোষ্ঠীর প্রত্যেকের ব্যাংকের আওতায় আনাই মূল লক্ষ্য।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET