এন.এইচ.নাহিদ !! কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন বৃহস্পতিবার কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর, মধুপুর বাজার, বিত্তিপাড়াসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
তিনি সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, আমাদের সংবিধানে জনগণ এ দেশের মালিক। আপনারা যাকে ভোট দিবেন সে আপনাদের প্রতিনিধি হয়ে দেশ ও মানুষের সেবা করবে। আজ এই ভোটারবিহীন সরকার আপনাদের ভোটাধিকার হনন করেছে। আপনারা আপনাদের মূল্যবান ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারেন নাই। এবার আমরা নির্বাচনে এসেছি আপনাদের এই মূল্যবান ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য। বর্তমান এই ভোটারবিহীন সরকার যদি আপনাদের ভোটাধিকার ফিরিয়ে না দেয় তাহলে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আপনাদের ভোটাধিকার ফিরিয়ে আনব। এই ভোটারবিহীন সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রেখেছে। সেই সাথে আমাদের নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে সাজা প্রদান করে যাচ্ছে। শুধু তাই নয় এই ভোটারবিহীন সরকার ৯০ হাজারেরও বেশি গায়েবী মামলা দিয়ে লক্ষ লক্ষ বিএনপি দলীয় নেতাকর্মীদের জেলে ভরে রেখেছে। আজ দেশে লক্ষ লক্ষ যুবকদের কর্মসস্থান নেই।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা আজ নির্বাচনে অংশগ্রহণ করেছি। প্রয়োজন হলে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক সংগ্রাম চালিয়ে যাব।









