, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • কুষ্টিয়ায় নতুন করে অতিরিক্ত জেলা প্রশাসক, সাংবাদিক ও পল্লী চিকিৎসকসহ ১৫ জন করোনায় আক্রান্ত




কুষ্টিয়ায় নতুন করে অতিরিক্ত জেলা প্রশাসক, সাংবাদিক ও পল্লী চিকিৎসকসহ ১৫ জন করোনায় আক্রান্ত

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : জুন ১০ ২০২০, ২২:২৪ | 855 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম, দৈনিক কালেরকণ্ঠের স্টাফ রির্পোটার সাংবাদিক তারিকুল ইসলাম তারিক এবং ২ পল্লী চিকিৎসকসহ ১৫ জনের কোভিড১৯ সনাক্ত হয়েছে। গতকাল রাত সাড়ে ৯টায় কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে কুষ্টিয়া জেলায় মোট আক্রান্ত ১৫৩জন।

অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম এবং দৈনিক কালেরকণ্ঠের স্টাফ রির্পোটার সাংবাদিক তারিকুল ইসলাম তারিকসহ আক্রান্তরা সবাই নিজ বাড়ীতেই হোম আইসোলেশনে আছেন এবং সবার বাড়ী লকডাউন করা হয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার কুষ্টিয়ার পিসিআর ল্যাবে মোট ৩৬০টি নমুনা পরিক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার নমুনা পরিক্ষিত হয় ২০০টি। পরীক্ষিত নমুনায় সদর উপজেলায় ৯ জন, মিরপুর উপজেলায় ২ জন, খোকসা উপজেলায় ২ জন ও কুমারখালী উপজেলায় ২ জন মোট ১৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। শনাক্তের মধ্যে ১৩জন পুরুষ ও ২ জন মহিলা। এ নিয়ে উপজেলা ভিত্তিক শনাক্ত দৌলতপুর উপজেলায় ২৫, ভেড়ামারায় ২৪, মিরপুর ১৫, সদর ৫৪, কুমারখালী ২৩ ও খোকসা ১২ জন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET