এন.এইচ.নাহিদঃ- কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বারোমাইল নামক স্থানে ট্রাকের ধাক্কায় নিশান (৩০) নামের একজন নিহত হয়েছে।এবং নিশানের ছোট ভাই নিলয় আহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬.০০ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত নিশান ভেড়ামারা শহরের দক্ষিন রেলগেট এলাকার মৃত মতি আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত নিশান পেশায় একজন ইঞ্জিন চালিত ট্রলির মেকার।সন্ধ্যার ৬.০০ টার দিকে তিনি একটি ইঞ্জিন চালিত ট্রলি মেরামত করে সেটি ঠিক আছে কিনা পরীক্ষা করতে গিয়ে বারোমাইল মতিয়া ফিলিং ষ্টেশনের সামনে পৌছোলে পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক (যশোর ট-১১-৩৮৩২) এসে সজোরে ধাক্কা দেয়।এতে ঘটনা স্থলেই সে নিহত হয়।এবং ট্রলির পিছনে থাকা তার আপন ছোট ভাই ও হেলপার আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে বলে জানান ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম।









