, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • কুষ্টিয়ায় মেয়ের আত্নহত্যার দুইঘন্টা পর বাবার মৃত্যু




কুষ্টিয়ায় মেয়ের আত্নহত্যার দুইঘন্টা পর বাবার মৃত্যু

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২১, ১৬:২৮ | 1028 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ার মিরপুরে মেয়ের আত্নহত্যার দুইঘন্টা পর হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ
হয়ে বাবার মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১২জানুয়ারি) দুপুরে মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন-সুলতানপুর গ্রামের
মোস্তফার মেয়ে শান্তনা (২০) এবং তার বাবা মৃত রওশন মন্ডলের ছেলে মোস্তফ
(৪০)। মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ ঘটনার সত্যতা নিশ্চিত
করেছেন।
শান্তনার চাচাতো ভাই মতিন জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে শান্তনার
সাথে তার মায়ের বাকবিতন্ডা হয়। এতে মায়ের উপর অভিমান করে বেলা ১২টার দিকে
নিজ ঘরে গলায় দড়ি দেয়। পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়ের শোক সইতে
না পেরে এর দুইঘন্টা পর হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে একই হাসপাতালে তার
বাবা মোস্তফার মৃত্যু হয়।
মতিন আরও জানান, শান্তনার স্বামীর সাথে বিচ্ছেদের পর তার চার বছরের
একমাত্র ছেলে নিয়ে সে তার বাবার বাড়িতে থাকতো।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ জানান, মেয়ের আত্নহত্যার পর
তার বাবা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
যাওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। আমরা খোঁজখবর নিয়ে ঘটনার তদন্ত করে
দেখছি। পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET