, , ,

শিরোনামঃ-




কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০১৯, ১৫:৪৮ | 942 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সকাল ৯ টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধ আজগর আলী।

এসময় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবী, বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১ মিনিট নিরাবতা পালন শেষে দোয়া মোনাজাত করা হয়। এ উপলক্ষে কুষ্টিয়া কালেক্টরেট চত্ত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন  ও জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধ আজগর আলীসহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধারা ।

উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসন, কুষ্টিয়া জেলা পুলিশ, কুষ্টিয়র বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যসহ সর্বস্তরের জনগণ স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET