, , ,

শিরোনামঃ-




কুষ্টিয়ায় লাশ দাফনের পর রিপোর্ট এলো করোনা পজিটিভ

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : জুন ১১ ২০২০, ২২:১৭ | 934 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া শত বছরের বৃদ্ধের লাশ দাফনের পর তার রিপোর্ট এলো পজিটিভ। কুষ্টিয়ার কুমারখালীতে লাশ দাফনের একদিন পরে বৃদ্ধের করোনা পজিটিভ ছিল। মোকাদ্দেস হোসেন নামের একশ এক বছর বয়সী ওই বৃদ্ধ কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার বাসিন্দা ছিলেন।

পজিটিভ রিপোর্ট আসার পর বুধবার(১০ জুন) রাতেই মৃত ওই ব্যক্তির বাড়িসহ আশে পাশের এলাকা লকডাউন করা হয়েছে। প্রসঙ্গত কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যুর ঘটনা।

জানা যায়,জ্বর,ঠান্ডা,কাঁশি নিয়ে মঙ্গলবার সকালে মারা যাওয়ার পর সকালেই তার নমুনা সংগ্রহ করে এবং মঙ্গলবার সন্ধ্যায় কুমারখালী বড় জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে পৌর গোরস্থানে মৃতদেহ দাফন করা হয়। এদিকে বুধবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবের সরবরাহকৃত তথ্যে মৃত ওই বৃদ্ধের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

কুষ্টিয়ার সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার কুষ্টিয়ায় ২০১ টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। এতে নতুন করে আরো ২৬ জন করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ২৬ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১১ জন, দৌলতপুর উপজেলায় ৩ জন , কুমারখালী ৩ জন এবং ভেড়ামারা উপজেলায় ৯ জন। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক এবং ভেড়ামারা পৌরসভার দুজন কাউন্সিলরও রয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ৮ জন নারী। এ নিয়ে কুষ্টিয়া জেলায় ১৭৯ জনের করোনা সনাক্ত হলো। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী কুষ্টিয়া সদরে ৬৫ জন।

এছাড়া ভেড়ামারায় ৩৩ জন, দৌলতপুরে ২৮, কুমারখালীতে ২৬, মিরপুরে ১৫ ও খোকসা উপজেলাতে ১২ জন। সুস্থ হয়েছেন ৩৪ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৪০ জন। সিভিল সার্জন জানান, গত ২২ এপ্রিল কুষ্টিয়া জেলায় প্রথম করোনা রোগী সনাক্ত হয়। গত ৮ দিনে এ জেলায় ১০৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। প্রতিদিনই করোনা সনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
সিভিল সার্জনের মতে, কুষ্টিয়ায় এখন সকল শ্রেণী- পেশার মানুষ জনের মধ্যে করোনা ছড়িয়ে পড়েছে

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET