২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কুষ্টিয়ায় ৭৪০ পিচ ইয়াবাসহ শিক্ষার্থী আটক

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : মার্চ ১৬ ২০২০, ২০:২৯ | 875 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের অভিযানে ৭৪০ পিচ ইয়াবাসহ ঝিনাহদহ পলিটেকনিক ইন্সটিটিউটের ৬ষ্ঠ সেমিষ্টারের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন (২০) নামের একজন আটক হয়েছে।
আটককৃত মামুন রাজশাহী গোদাগাড়ী উপজেলার রামনগর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

আজ ১৬ মার্চ  সোমবার সন্ধা ৬টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যে মিরপুর থানার এস আই আনিছুর রহমান আনিছ’র নেতৃত্বে এএসআই মেহেদী,এএসআই আশরাফুল ইসলাম ও কনষ্টেবল রিপন পৌরসভার বাসষ্ট্যাণ্ড থেকে মামুনকে আটক করেন। পরে তার দেহ তল্লাশী করে তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত জনতার সামনেই গননা করে ৭৪০ পিচ ইয়াবা পাওয়া যায়।

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল।
মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আটক ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET