, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • কুষ্টিয়া সরকারি কলেজের খেলার মাঠ এখন ময়লার ভাগাড়




কুষ্টিয়া সরকারি কলেজের খেলার মাঠ এখন ময়লার ভাগাড়

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০১৮, ২১:১১ | 835 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এন.এইচ.নাহিদ,(কুষ্টিয়া)থেকেঃ- কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী কুষ্টিয়া সরকারি কলেজ। নানান ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষর রয়েছে এই কলেজে। কিন্তু প্রতিষ্ঠানটির প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর একমাত্র খেলার মাঠটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হলেও যেন দেখার কেউ নেই!

খেলার মাঠের বেহাল দশায় শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী জানান, খেলার মাঠ রক্ষার দাবি কলেজের সকল ছাত্র-ছাত্রীসহ স্থানীয়দের। বারবার বিষয়টি কলেজ অধ্যক্ষকে জানালেও তা কোনো কাজে আসেনি। কিন্তু কলেজ অধ্যক্ষের হঠকারী সিদ্ধান্ত হতাশ করেছে শিক্ষার্থীদের।

এদিকে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির খেলার মাঠের এমন অবস্থার কথা স্বীকার করে বলেন,গতকাল বিকেলে আমি স্থানীয় এমপি মহোদয়ের সাথে কথা বলেছি। খুব দ্রুত সময়ের মধ্যে খেলার মাঠটি ঠিক করে দেবেন বলে তিনি জানিয়েছেন।

আপনার কিছু সিদ্ধান্তে শিক্ষার্থীরা চরম ক্ষোভ প্রকাশ করেছে এমন প্রশ্নে কলেজ অধ্যক্ষ বলেন, যারা ক্ষোভ প্রকাশ করেছেন তারা আমার কলেজের শিক্ষার্থী কি না খোঁজ নিবেন। আসলে কিছু মানুষ তো থাকবেই বিরুদ্ধে বলার জন্য।

কুষ্টিয়া সচেতন নাগরিক কমিটির সভাপতি রফিকুল আলম টুকু বলেন, এটা আসলেই দুঃখজনক বিষয়। যেখানে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে, সেখানকার একমাত্র খেলার মাঠটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। তিনি বলেন, আমরা এর আগের কলেজ অধ্যক্ষের সাথে কথা বলেছিলাম। উনি বলেছিলেন খুব দ্রুত সময়ের মধ্যে মাঠটি ঠিক করে দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত তা ঠিক হয়নি। এ ক্ষেত্রে সকল মহলের সোচ্চার হওয়া দরকার বলে আমি মনে করেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET