যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট বাসস্টান্ড বাজার কমিটি সাধারণ সভা গতকাল দিনব্যাপী সমবায় চত্ত¡রে অনুষ্ঠিত হয়েছে।
বাজার কমিটির সভাপতি আব্দুল খালেক মোড়লের সভাপতিত্বে ও মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাজার কমিটির নির্বাহী সদস্য আল আলাল দিলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মঙ্গলকোট বাসস্টান্ড বাজার কমিটির সাধারণ সম্পাদক জামাল সরদার, উপদেষ্টা আলহাজ্ব আমিনুল ইসলাম, আবুল হোসেন, ডাঃ শিবপদ কুন্ডু, আব্দুল জলিল, আব্দুস সাত্তার, পরীতোষ কুমার সরকার, সহ-সভাপতি ডাঃ আব্দুস সাত্তার, সহ-সম্পাদক আবুল কালাম আজাদ, ক্যাশিয়ার সমীত রায়, নির্বাহী সদস্য বাসুদেব দাস, হাফিজুর সরদার, সমীর সেন, মাষ্টার রেজাউল ইসলাম, মতিয়ার রহমান, ইউসুফ ঢালী, আশুতোষ হালদার, অসিম কুমার পাল, ডাঃ তাপোস কুমার, ডাঃ সিরাজুল ইসলাম প্রমুখ।









