, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে ইসলামী ব্যাংক কর্মকর্তা সাজ্জাত আলীর হারিয়ে যাওয়া মোবাইল তাঁর হাতে তুলে দিলেন সাংবাদিক এস আর সাঈদ




কেশবপুরে ইসলামী ব্যাংক কর্মকর্তা সাজ্জাত আলীর হারিয়ে যাওয়া মোবাইল তাঁর হাতে তুলে দিলেন সাংবাদিক এস আর সাঈদ

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০১৯, ১৯:৩৫ | 865 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডেক্স ॥
কেশবপুরে ইসলামী ব্যাংক কর্মকর্তা সাজ্জাত আলীর হারিয়ে যাওয়া ওয়ালটন মোবাইল ফোন তাঁর হাতে তুলে দিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
জানাগেছে, বাংলাদেশ ইসলামী ব্যাংক কেশবপুর শাখার প্রিন্সিপাল অফিসার সাজ্জাত আলী মঙ্গলবার ভোরে হাটাহাটি করার সময় অসাবধানতা বশঃত কেশবপুর পাবলিক ময়দানে শেখ রাসেল মিনি স্টিডিয়ামের পাশে তাঁর ব্যবহৃত ওয়ালটন মোবাইলটি পড়ে যায়। পাবর্তীতে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ মোবাইলটি পেয়ে সঙ্গে সঙ্গে তাঁর ফেসবুক আইডিতে মোবাইলটার লাইফ দেখান এবং উপযুক্ত প্রমাণ পেলে মোবাইলটির মালিককে ফেরত দেওয়ার ঘোষণা দেন। পরবর্তীতে ঐ মোবাইলে ফোন করেন বাংলাদেশ ইসলামী ব্যাংক কেশবপুর শাখার প্রিন্সিপাল অফিসার সাজ্জাত আলী এবং তিনি জানান মোবাইলটি তাঁর। মঙ্গলবার সকাল ১০ টায় কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ বাংলাদেশ ইসলামী ব্যাংক কেশবপুর শাখা ব্যাবস্থাপক রুস্তম আলীর উপস্থিতিতে প্রিন্সিপাল অফিসার সাজ্জাত আলীর হাতে তাঁর ওয়ালটন মোবাইল ফোনটি তুলে দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET