, , ,

শিরোনামঃ-




কেশবপুরে এক পুলিশ কনস্টবল-সহ ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২০ ২০২০, ২১:২৮ | 897 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুরে আরো এক কনস্টবল-সহ ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে শুক্রবার ৪ জনকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার রিপোর্ট আসলে দেখা যায় ৪ জনই পজিটিভ। ৪ জনের মধ্যে কেশবপুর থানার একজন পুলিশ কনস্টবল ও উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের একই পরিবারের ৩ জন রয়েছে। আক্রান্তদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে কেশবপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে বসবাসকারী যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, তার ডাক্তার স্ত্রী-কন্যা, তাদের দুজন গৃহকর্মী, একজন ভাড়াটিয়া ও একজন রিপ্রেজেন্টেটিভ সহ ৭ জন করোনায় আক্রান্ত হওয়ায় রেড জন ঐ এক নম্বর ওয়ার্ড লকডাউন করা হয়েছে।
উল্লেখ্য করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এ পর্যন্ত ৩১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে আক্রান্ত হয়েছে ৩০ জন। ১৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ১৬ জন আইসোলেশনে রয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET