, , ,

শিরোনামঃ-




কেশবপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০১৯, ১২:৫১ | 896 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর এবং তথ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় “সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৩য় বারের ন্যায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বণ্যাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

তথ্য ও প্রযুক্তি কার্যালয়ের প্রোগ্রাম অফিসার আব্দুস সামাদের পরিচালনায় উপজেলা পরিষদ থেকে শুরু হওয়া র‌্যালীটিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এনামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আলমগীর, সিনিয়র মৎস্য অফিসার আব্দুল বারী, কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ বিশ্বাস, একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারী সুভাংকর বিশ্বাস, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সহকারী বিআরডিবি অফিসার হংসপতি বিশ্বাস প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET