২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • কেশবপুরে ধারের টাকা পরিশোধে তালবাহানা প্রতিবাদে পাওনাদারের সংবাদ সম্মেলন




কেশবপুরে ধারের টাকা পরিশোধে তালবাহানা প্রতিবাদে পাওনাদারের সংবাদ সম্মেলন

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০২০, ২১:৩০ | 916 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুরে ধারের টাকা পরিশোধে তালবাহানার প্রতিবাদে পাওনাদার সংবাদ সম্মেলন করেছে।

বুধবার বিকালে কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বালিয়াডাঙ্গা পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার সানা বলেন, জমি বিক্রয়ের নাম করে উপজেলার মাদারডাঙ্গা গ্রামের মৃত মনোরঞ্জন দাসের পূত্র পরিমল দাস ০১-১০-২০১৮ তারিখে আমার নিকট থেকে ১০ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করে।

কিন্তু পরিমল দাস জমির দলিল না করে আমাকে ঘুরাতে থাকে। ২০/১২/২০১৮ তারিখে পাওনা টাকা চাইলে পরিমল দাস তার নিজ নামীয় রূপালী ব্যাংক লিমিটেড পাঁজিয়া বাজার শাখায় সঞ্চয়ী ৩১৫২০১০০১০১২৮ নং হিসাবের স্বক্ষরযুক্ত একটি চেক প্রদান করেন। যে চেকটি ০৮/০১/২০১৯ তারিখে উক্ত শাখায় নগদায়নের জন্য জমা প্রদান করিলে ৩১৫২০১০০১০১২৮ নং হিসাবে টাকা নাথায় ডিজঅনার স্লিপ-সহ ফেরত দেয়।

পারবর্তীতে ১৪-০২-২০১৯ এবং ১৮-০২-২০১৯ তারিখে অনুরূপভাবে চেকটি উক্ত শাখায় নগদায়নের জন্য জমা প্রদান করিলে ৩১৫২০১০০১০১২৮ নং হিসাবে টাকা নাথায় ডিজঅনার স্লিপ-সহ ফেরত দেয়।

পরবর্তীতে ৩০ দিনের মধ্যে টাকা পরিষধের জন্য আইনজীবি মারফাত পরিমল দাসকে লিগাল নোটিশ প্রেরণ করি এবং ২০-০২-২০১৯ তারিখে লিগাল নোটিশ প্রাপ্ত হয়েও পরিমল দাস পাওনা টাকা পরিশোধ করেনি। বাধ্য হয়ে আমি আমি পরিমল দাসের বিরুদ্ধে যশোর বিজ্ঞ সিনিঃ জুডিঃ ম্যাজিঃ আদালতে মামলা করি।

মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পরিমল দাস ১২/০১/২০২০ তারিখে উপজেলা শিক্ষা অফিস ও ০২/০২/২০২০ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করেন। শুধু তাই নয় পরিমল দাস সাংবাদিককে উক্ত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের কপি প্রদান করে ০৪-০২-২০২০ তারিখে দৈনিক গ্রামের কাগজে “কেশবপুরে সরকারি চাকরির পাশাপাশি এক শিক্ষকের সুদে ব্যবসা- সুদে টাকা পরিশোধ করতে না পেরে এলাকা ছেড়েছে অনেকেই” শিরোনামে একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে।

আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে সাথে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার পাওনা টাকা আদায়ের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET