, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • কেশবপুরে প্রতিপক্ষ হামলা-মামলার প্রতিবাদে ইউপি মেম্বর রবিউল ইসলামের সংবাদ সম্মেলন




কেশবপুরে প্রতিপক্ষ হামলা-মামলার প্রতিবাদে ইউপি মেম্বর রবিউল ইসলামের সংবাদ সম্মেলন

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০১৯, ১৯:৪৭ | 875 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুরে ত্রিমোহিনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পরাজিত প্রার্থী আকরাম হোসেন কর্তৃক হামলা ও মামলায় অতিষ্ঠ বর্তমান ইউপি সদস্য রবিউল ইসলাম ও তার পরিবারের সদস্য ও সমর্থকরা। যার প্রতিবাদে রবিউল ইসলাম গতকাল বিকালে কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে ইউপি মেম্বর রবিউল ইসলাম বলেন, গত ২০১৬ সালের ২৮ মে ইউপি নির্বাচনে আমার সাথে ইউপি সদস্য পদে নির্বাচন করে হেরে যায়। নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ নিতে আকরাম হোসেন ও তার লোকজন আমার এবং আমার পরিবার-সহ আমার সমর্থক এলাকাবাসির উপর বিভিন্ন প্রকার জুলুম-অত্যাচার শুরু করে। আকরাম হোসেন কপোতাক্ষ নাদের চর জোরপূর্বক দখল করে, তারা প্রায়ই বিধবা ভাতা, টিআর, কাবিখা, মাতৃত্বকালীন ভাতা-সহ অন্যান্য যে সকল ভাতাদি জনগণকে ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ করার পর রাস্তায় মহিলাদের নিকট থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। কেউ প্রতিবাদ করলে তাদের বিভিন্ন প্রকার ভয় ভিতি ও মারপিট করে। পেশায় আমি একজন মাংস ব্যবসায়ী হওয়ায় গরু ক্রয়ের জন্য কেশবপুর শহরে আসার পথে আকরাম হোসেন ও তার লোকজন গতিরোধ করে আমাকে মারপিট করে ২ লাখ ৫০ হাজার ছিনতাই করে নেয়। আমার আপন ভাগিনা হাসানুজ্জামান গত ইউপি নির্বাচনে আমার পক্ষে অবস্থান নেওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ১১ নভেম্বর তাকে একাকি পেয়ে আকরাম হোসেনের নেতৃত্বে রেজাউল, রুহুল আমিন, কুদ্দুস, আফজাল, সুকুমার পাল, ওজিয়ার, মজিবর লাঠি-সোটা ও লোহার রড দয়ে তাকে বেদম মারপিট করে হাত ভেঙ্গে দিলে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ১ সপ্তাহ পরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময় গত ২১ নভেম্বর তার উপর দ্বিতীয় দফা হামলা করে রক্তাক্ত জখম করে। আকরাম ও তার লোকজনের যাবতীয় অপরাধ কর্মের প্রতিকার আমি নিজে বাদী হয়ে গত ২৭ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ৮ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করি।
অপরদিকে আকরাম হোসেন আমার ভাই সাবেক মেম্বর মোফাজ্ঝেল হোসেন ওরফে মোফা-সহ আমার পক্ষের নিরিহ গ্রাম বাসির বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করে।
এদিকে আকরাম হোসেন আমার ভাই সাবেক মেম্বর মোফাজ্ঝেল হোসেন ওরফে মোফার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে তাকে আজিজ বাহিনীর সেকেন্ড ইন কমান্ডার ও দূর্ধর্ষ ডাকাত সন্ত্রাসী আখ্যায়িত করে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছে।
উক্ত সংবাদ সম্মেলনে রবিউল ইসলাম আকরাম হোসেন ও তার সহযোগিদের গ্রেফতার পূর্বক আইনি আমলে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জনিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET