যশোরের কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ভাসমান বেডে সবজী ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প (ডি এই অংগ) এর আওতায় মধ্যকুল মাঠে মঙ্গলবার বিকালে এক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ আক্তারুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান ও শামসুর রহমান। আরো বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি অফিসার আব্দুর রশিদ, উপ-সহকারী কৃষি অফিসার অনাথ বন্ধু দাস, ইউপি সদস্য আব্দুর রহিম, কৃষক রূপ কুমার সরকার, নীল রতন সরকার, মেঘনা রায় প্রমুখ। অনুষ্ঠানে ভাসমান বেডে সবজী ও মসলা চাষে সাফল্য অর্জনকারীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।








