, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • কেশবপুরে সরকারী নির্দেশনা না মানায় ভ্রাম্যমান আদালতে ৮ ব্যাবসায়ীকে জরিমানা




কেশবপুরে সরকারী নির্দেশনা না মানায় ভ্রাম্যমান আদালতে ৮ ব্যাবসায়ীকে জরিমানা

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২১ ২০২০, ২৩:৪৩ | 879 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা না মেনে নির্ধারিত সময়ের পরেও দোকার খুলে রাখায় ৮ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা ভূমি অফিসের নাজির ফারুক হোসেন জানান, শনিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা না মেনে দোকান খুলে রাখায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ৮ ব্যাবসায়ীকে সর্বমোট ১১ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করেন। নির্ধারিত সময়ের পরও দোকান খুলে রাখায় সাতবাড়িয়ার বারিক হোসেনকে ৫ শত টাকা, জাহানপুরের জিয়াউর রহমানকে ৫ শত টাকা, জাহানপুরের তৌহিদুল ইসলামকে ৫ শত টাকা, ত্রিমোহিনী বাজারের ব্যাবসায়ী জাহাঙ্গীর আলমকে ২ হাজার টাকা, ত্রিমোহিনী বাজারের ব্যাবসায়ীমামুনুর রশিদকে ৫ শত টাকা, বকুলতলা বাজারের আব্দুল হককে ২ শত টাকা, মূলগ্রামের পলাশ হোসেনকে ২ হাজার টাকা এবং কেশবপুর বাজারের গনেশকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী রেজাউল করিম তারু, অফিস সহায়ক নাছির উদ্দীন, জুলফিকার প্রমুখ

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET