, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • কেশবপুরে সাহিত্যিক মনোজ বসুর জন্মবার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত




কেশবপুরে সাহিত্যিক মনোজ বসুর জন্মবার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ০৮ ২০১৮, ০০:০১ | 802 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস আর সাঈদ, কেশবপুর (যশার) থেকেঃ-  যশোরের কেশবপুরে সাহিত্যিক মনোজ বসুর জন্মবার্ষিকী পালনে এক প্রস্তুতি সভা শুক্রবার বিকালে গড়ভাঙ্গা বাজারে ডাঃ সিদ্ধার্ত বসুর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পাঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মাষ্টার নিজাম উদ্দীনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চুকনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসেম আলী ফকির, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের আহ্বায়ক আব্দুল মজিদ বড়ভাই, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস দে, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ডাঃ সিদ্ধার্ত বসু, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, বাবুরআলী গোলদার, প্রভাষ তাপস মজুমদার, সমীর দাস, কবি মকবুল মাহফুজ প্রমুখ। সভায় মাষ্টার নিজাম উদ্দীনকে আহ্বায়ক, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলকে প্রধান উপদেষ্টা করে এবং উপস্থিত সকলকে সদস্য নির্বাচন করে সাহিত্যিক মনোজ বসুর জন্মবার্ষিকী উদযাপন পরিষদ-২০১৮ গঠন করা হয়। উল্লেখ্য আগামী ২৫ জুলাই গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাহিত্যিক মনোজ বসুর ১১৭তম জন্মবার্ষিকী পালিত হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET