, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুর উপজেলা যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন




কেশবপুর উপজেলা যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০১৯, ০০:৪৬ | 884 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে :
সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি বলেছেন, জামায়াত-বিএনপি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা কিন্তু থেমে নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের দল আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না। তিনি আরো বলেন, আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে এবং দলের মধ্যে কোন গ্রুপিং করা যাবে না। গতকাল সন্ধ্যায় উপজেলা যুবলীগের আয়োজনে জাতীয় শোকদিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলাযুবলী গের সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক আজাহার হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক রমজান আলী খান, সদস্য আরিফুল ইসলাম মাসুদ,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, দপ্তর সম্পাদক মফি জুর রহমান মফিজ ও সদস্য ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব। আরো বক্তব্য রাখেন মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আল আলাল দিলু, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলী গের আহ্বায়ক রবিউল ইসলাম, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অলোক চক্রবর্তী প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET