২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • খালেদা জিয়ার দ্বিতীয় কারাবন্দী দিবস উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ।




খালেদা জিয়ার দ্বিতীয় কারাবন্দী দিবস উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৮ ২০২০, ১৯:৫৬ | 1160 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্বিতীয় কারাবন্দী দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ করেছে বাগেরহাট জেলা বিএনপি। আজ বাগেরহাট জেলা বিএনপির প্রধান মেইনরোডস্থ কার্যালয়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শেখ মুজিবুর রহমান।

 

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাছির আহাম্মেদ মালেক, ওয়াহিদুল ইসলাম পল্টু, মোল্লা ইসহাক আলী, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল, খাঁন মতিয়ার রহমান, আহসান হাবিব ঠানন্ডা, জেলা যুবদলের সভাপতি হারুন আল রশিদ, কাজী মনোয়ার হোসেন, নেওয়াজ মো: গোলাম রসুল, মোল্লা আতিকুর রহমান রাসেল, কাজী জাহিদুল ইসলাম, মাষ্টার শাহ্ আলম হালাদার, মো. মহিদুল ইসলাম, মো. জাহাঙ্গিীর শেখ, এস কে বদরুল আলম, মিজানুর রহমান রাজন, মো. সোহেল তরফদার, শেখ মিরানুজ্জামান মিরাজ, শেখ দেলোয়ার হোসেন, মুরাদ চৌধুরী, আরিফুল ইসলাম প্রমুখ। বিক্ষোভ সমাবেশ  সঞ্চালনার দ্বায়ীত্বে ছিলেন জেলা যুবদলের সাধারন সম্পাদক মো: সুজাউদ্দিন মোল্লা ( সুজন মোল্লা)।

 

সমাবেশে বক্তরা বলেন, অসুস্থ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চক্রান্তমূলক মামলা প্রত্যাহার সহ তাঁকে মুক্তি না দেয়া পর্যন্ত বাগেরহাটে বিএনপির এই আন্দোলন  চলবে। অনতিবিলম্বে খালেদা জিয়ার নি শর্ত মুক্তি দাবি করে আরও বলেন, রাতের আঁধারে ভোট চুরি করে বেশী দিন ক্ষমতায় থাকা যাবে না। নেতারা অনতিবিলম্বে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহবান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET