, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • খুলনার দাকোপ থেকে হরিণের ৫০ কেজি মাংস উদ্ধার, গ্রেপ্তার ১




খুলনার দাকোপ থেকে হরিণের ৫০ কেজি মাংস উদ্ধার, গ্রেপ্তার ১

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৫ ২০১৮, ২২:০৫ | 946 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- সুন্দরবন থেকে শিকার করা দুটি হরিণের ৫০ কেজি মাংস ও মাথা উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের (সিজি আউটপোস্ট) সদস্যরা সোমবার খুলনার দাকোপ উপজেলার কালাবগি খাল সংলগ্ন মুচির দোয়ানি এলাকায় অভিযান চালিয়ে এক পাচারকারীর কাছ থেকে হরিণের মাংস উদ্ধার করে। গ্রেপ্তারকৃত হরিণ পাচারকারী হলেন- মো. শামীম মিস্ত্রী (৩৩)। তিনি পাইকগাছা উপজেলার পাটকলপটা গ্রামের বোদর উদ্দিন মিস্ত্রীর ছেলে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট বি এন এম সেলিম বিশ্বাস জানান, শিকারীরা অবৈধভাবে সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস ও চামড়া বিক্রি করে থাকে- এ ধরনের গোপন খবরের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল দাকোপ উপজেলার কালাবগি খাল সংলগ্ন মুচির দোয়ানি এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ কেজি হরিণের মাংস, দুটি মাথা এবং ইঞ্জিনচালিত দেশীয় নৌকা উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধারকৃত মালামাল, হরিণের মাংস ও মাথা নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET