, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • খুলনার নতুন রাস্তা মোড়ে বোমা বিস্ফোরণে আহত-২




খুলনার নতুন রাস্তা মোড়ে বোমা বিস্ফোরণে আহত-২

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ০৫ ২০২০, ০১:২১ | 2519 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনা মহানগরীর দৌলতপুর থানার নতুন রাস্তা মোড়ে বোমা বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। তারা স্থানীয় একটি ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

স্থানীয় লোকজন বিটিসি নিউজকে জানান, আজ শনিবার (৪ জানুয়ারী) রাত ৯ টার দিকে নতুন রাস্তা রেলক্রসিং মোড়ে রহমান ফার্মেসীর সামনে ইব্রাহিম খলিল শাহীন ও শহীদুল্লাহ সওদাগর নামে দুই ব্যক্তি দাঁড়িয়ে কথা বলছিলেন।

এ সময় হঠাৎ করে একটি বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত বোমার আঘাতে তারা দুজন আহত হন। তাদেরকে স্থানীয় একটি ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ককটেল বিস্ফোরণে দুইজন সামান্য আহত হয়েছেন। কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET