মেহেদী হাসান, স্পেশাল করেসপেন্ডেন্টঃ- খুলনার শেখ জাহিদ ইকবাল একজন আলোকিত প্রতিভাবান স্রষ্টিশীল মানুষ। মানুষ মানুষের জন্য, আর মানবতার সেবাই পরম ধর্ম। এই দর্শনকে বুকে ধারণ করে সংসারজীবনকে তুচ্ছভেবে আত্নমানবতার সেবাই তিনি আজও এগিয়ে চলেছেন। পেশায় একজন ব্যাংক কর্মকর্তা।
১৯৬৪ সালের ডিসেম্বর মাসের ১তারিখে খুলনার আড়ংঘাটা থানার তেলিগাতী গ্রামের মরহুম ডাঃ শেখ হারেস আলীর ঔরসে এবং মোছাঃ হাজেরা বেগমের গর্ভে এই শিক্ষানুরাগী, খ্যাতনামা সমাজসেবক জন্মগ্রহ করেন।
শেখ জাহিদ ইকবাল স্বপ্ন দেখেন সমাজকে আলোকিত করার। তার হৃদয়ের সেই স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে নিজস্ব অর্থায়নে মহান মুক্তি সংগ্রামের বীর শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য তেলিগাতী গ্রামে একটি শহীদ মিনার নির্মাণ করেন।
তিনি আড়ংঘাটা থানার তেলিগাতী-আড়ংঘাটা বিল ডাকাতিয়া, আড়ংঘাটা গ্রাম ও রংপুর গ্রামের রাস্তাঘাট, ব্রীজ, কালবার্টের ওপর সাদা ও লাল গোলাপের টাইলস বসিয়ে দিয়ে সর্বসাধারণের বসার ব্যবস্থা সহ, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির উন্নয়নে সর্বসাধারণের মন কেড়েছে। এবং তিনি অত্র এলাকার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হিসাবে পরিচিত লাভ করেছেন।
তার জীবনের বড় সাফল্য তেলিগাতী গ্রামে শহীদ মিনারসহ একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ। তার অসামান্য অবদানের জন্য তাকে একুশে পদকে দেওয়ার জন্য খুলনার পেশাজীবী, বুদ্ধিজীবী মহল এক বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন।
বিবৃতিদাতারা হলেন, অ্যাড. লতিফুর রহমান লাবু, অ্যাড. সৈয়দ মিরাজ হোসেন, অ্যাড. মাইকেল মন্ডল, অ্যাড. আব্দুল হাকিম, অ্যাড. মোল্লা সায়েদুর রহমান, অ্যাড. ফকির হুমায়ুন কবির, সাংবাদিক অ্যাড. আতাহার জোয়াদ্দার, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, অধ্যক্ষ টিটব বিশ্বাস, অধ্যক্ষ আব্দুর রশীদ বিশ্বাস, প্রভাষক নাসিমা আক্তারী, প্রভাষক মোঃ মোতাহের হোসেন, প্রভাষক ইউসুফ শিকদার, প্রধান শিক্ষাক (অবঃ) সন্তোষ কুমার ঢালী, প্রধান শিক্ষক এইচ এম শাহাজান, প্রধান শিক্ষক আসাদুজ্জামান, প্রধান শিক্ষক মিহির কুমার বালা, ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ডাঃ শেখ তৌহিদুর রহমান, ডাঃ মিজানুর রহমান ও তেলিগাতী গ্রামের স্বনামধন্য ব্যক্তি কাজী শহিদুল ইসলাম পিটো ও শেখ মস্তাফিজুর রহমান প্রমুখ।









