, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • খুলনায় খুলেছে মার্কেট, সামাজিক দূরত্বের বালাই নেই




খুলনায় খুলেছে মার্কেট, সামাজিক দূরত্বের বালাই নেই

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১০ ২০২০, ১৮:৪৮ | 978 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ঝুকি নিয়ে খুলনায় খুলছে মার্কেট। রোববার (১০ মে) সকালে মার্কেট খুলেছে। সকালে ক্রেতা না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়।

মহানগরীর ডাক বাংলো ও রেলওয়ে মার্কেট এলাকার ১৭টি মার্কেট খুলেছে। অধিকাংশ ক্রেতাই মানছেন না সামাজিক দূরত্ব।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শর্তসাপেক্ষে মার্কেটের দোকান খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে ফুটপাতে হকার ও অস্থায়ী দোকান বসানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তবে অভিজাত নিউ মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠান চালুর ক্ষেত্রে দোকানগুলোর সামনে নিরাপদ দূরত্ব বজায় রাখতে সাদা রঙের বিত্ত তৈরি করা হয়েছে। শপিং কমপ্লেক্স ও জলিল মার্কেটসহ কয়েকটি অভিজাত এলাকায় দোকান খোলা রাখার বিষয়টি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষ।

এদিকে মার্কেট খোলার সাথে সাথে আশে পাশের এলাকার হার্ডওয়ার, স্টেশনারী, ইলেক্ট্রনিক্সের দোকানও স্বাভাবিক সময়ের মতো খুলেছেন দোকানীরা।

যে মার্কেট খুলেছে তার ব্যবসায়ীরা জানান, প্রচুর সংকটের মধ্যে আমাদের দিন যাচ্ছে। এ মুহূর্তে সরকার যে ঘোষণা দিয়েছে তা কিছুটা হলেও আমাদের সংকট কাটাতে সহায়তা করবে। সরকারের বিধিনিষেধ মেনে ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেছি।

অনেকে বলছেন, ফুটপাতের হকার ও অস্থায়ী দোকান খুলছেনা। এসব ব্যবসায়ীরা তো দিন আনেন দিন খায়। মার্কেটের মালিকদের তো দোকান বন্ধ থাকলে তেমন ক্ষতি হতো না। তাদের খুলে দেওয়া হলো কিন্তু ফুটপাতের দোকান খোলা হলো না।

খুলনা বিপনী কেন্দ্রের পাশের দোকানী জিয়াউল হক মিলন বলেন, খুলনার মার্কেট খুলেছে। সকালে ক্রেতা তেমন না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা সমাগম বাড়তে থাকে। অধিকাংশ লোকই সামাজিক দূরত্বের বিধান মানছেন না।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক মোঃ সামিউল হক বলেন, দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই অধিক সংক্রমণঝুঁকি নিয়ে খুলনায় মার্কেট খোলাটা আত্মঘাতি সিদ্ধান্ত। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ফেনী এবং ফরিদপুর দেশের প্রায় সব মার্কেট কর্তৃপক্ষ ঈদের আগে সেগুলো না খোলার সিদ্ধান্ত নিলেও খুলনার ব্যবসায়ীরা সেটা করলেন না। স্বাস্থ্য বিধি এবং সামাজিক দূরত্ব মেনে ঈদ মার্কেট করা ক্রেতাদের কঠিন হয়ে পড়বে। যার কারণে অনেকেই এটা মানবে না।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET