, , ,

শিরোনামঃ-




খুলনায় পাওয়া গেছে নিখোঁজ নবীনের

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১২ ২০১৮, ১৪:৪৬ | 1033 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনা প্রতিনিধিঃ- চারদিন আগে ঢাকা থেকে ‘নিখোঁজ’ স্থপতি বিএমএ মাহফুজ নবীনকে খুলনায় পাওয়া গেছে বলে জানিয়েছে তার পরিবার।
নবীনের স্ত্রী জান্নাতুল এশা গণমাধ্যমকে বলেছেন, বুধবার রাত ৩টার দিকে তার স্বামীকে একটি মাইক্রোবাস থেকে  খুলনার খালিশপুর এলাকায় ফেলে রেখে যাওয়া হয়।
“তখন ওর চোখ বাঁধা ছিল। পরে নিজেই চোখ খুলে বুঝতে পারে কোথায় আছে। খুলনায় ওর এক বোনের বাসা আছে। আপাতত সেখানে গেছে।”
তবে কারা মাইক্রোবাসে করে নবীনকে খুলনায় নিয়ে গেছে- গত চারদিন তিনি কোথায় ছিলেন- এসব বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি এশা।
তিনি বলেন, “ও ঠিকমত হাঁটতে পারছে না। পা আর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমার সাথে খুব অল্প সময় কথা হয়েছে। শরীর এতোটাই খারাপ যে কথা বলতে পারছে না ঠিকমত।”
একটি আবাসন নির্মাতা কোম্পানির স্থপতি নবীন পরিবার নিয়ে থাকতেন ঢাকার ভাষানটেকে। গত রোববার সকালে কলাবাগানে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি বলে ভাষানটেক থানায় একটি জিডি করা হয় সোমবার।
এশা বলছেন, রোববার বেলা ১১টার পর নবীন বাসা থেকে বের হন। পরে তার মোবাইল থেকে একটি এসএমএস পান তিনি। সেখানে বলা হয়, মোবাইলে চার্জ শেষ, অফিসে গিয়ে দুপুরে ফোন দেবেন নবীন।
রোববার বেলা ২টার পর নবীনকে ফোন করে বন্ধ পান এশা। পরে অফিসে ফোন করে জানতে পারেন, নবীন অফিসেই যাননি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET