খুলনা মহানগর পুলিশের লবণচরা থানার বিশেষ টিম জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ৩৯ (উনচল্লিশ) লক্ষ টাকার জালনোট সহ এস এম মামুন (৪৩) কে গ্রেপ্তার করেন।
আটককৃত এস এম মামুন বাগেরহাট সদর থানাধীন দশমিনশা পাইকপাড়া গ্রামের এস এম মতলেবের পুত্র।
প্রেস ব্রিফিং এ খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি সাউথ মো. এহসান শাহ বলেন, মামলার রুজু প্রক্রিয়াধীন। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যহত।
Please follow and like us:









