, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • খুলনা কারাগার থেকে মুক্তি পাচ্ছেন আরও ৫ বন্দি




খুলনা কারাগার থেকে মুক্তি পাচ্ছেন আরও ৫ বন্দি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ০৮ ২০২০, ২০:২৭ | 1018 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনায় সরকারের সাধারণ ক্ষমার আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৃতীয় দফার নির্দেশে খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পাচ্ছেন আরও ৫জন বন্দি। এরই অংশ হিসেবে শুক্রবার বিকেলে আলী আকবর শেখ নামে একজন বন্ধীকে খুলনা জেলা কারাগার থেকে মুক্তি দেয়া হয়। বাকি চারজন তাদের জরিমানা প্রদান সাপেক্ষে মুক্তি পাবেন। বিষয়টি খুলনা জেলা কারাগার কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

মুক্তিপ্রাপ্ত আলী আকবর শেখ বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাসিন্দা ইসাহাক শেখের পুত্র। মুক্তির তালিকায় থাকা অপর চার বন্ধী হচ্ছেন- খুলনা মহানগরীর দৌলতপুর এলাকার টিটো শেখ, খানজাহান আলী থানা এলাকার টিপু মুন্সি, রূপসা উপজেলার কামরুল হাসান সুফিয়ান এবং পাইকগাছা উপজেলার রণজিৎ কুমার সরদার। উল্লিখিতরা চুরি ও যৌতুক মামলায় আদালত কর্তৃক এক বছর করে দণ্ডপ্রাপ্ত হয়ে খুলনা জেলা কারাগারে আসেন। ইতিমধ্যেই প্রত্যেকের ২-৩ মাস করে সাজা ভোগ সম্পন্ন হয়েছে।

খুলনা জেলা কারাগারের সুপার মো. ওমর ফারুক জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ (কারা-২) শাখার ২৯ এপ্রিলের প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী ফৌজদারী কার্যবিধির ৪০১(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার কর্তৃক ৫জন বন্দীর অবশিষ্ট কারাদন্ড মওকুফ করা হয়েছে। এর মধ্যে আলী আকবর শেখ নামে একজনকে শুক্রবার বিকেলে মুক্তি প্রদান করা হয়েছে। তবে, প্রজ্ঞাপনের শর্তানুযায়ী অপর চার জন কয়েদির জরিমানা বকেয়া থাকায় তাদের আটক রাখা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে তাদের মুক্তি প্রদান করা হবে।

প্রসঙ্গত, করোনার কারণে সরকার লঘুদন্ড ও ২০ বছরের অধিক সাজাপ্রাপ্তদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসেবে খুলনা জেলা কারাগার থেকে এ ধরণের ৬৮জনকে মুক্তির প্রস্তাব করা হয়। কিন্তু প্রথম দফায় খুলনা কারাগার থেকে কাউকে মুক্তি দেয়া হয়নি। দ্বিতীয় দফায় ১৪জনকে মুক্তির প্রস্তাব দেয়া হয়। ওই ১৪ জনের মধ্য থেকে ৫ মে ২জনসহ মোট ৭জনকে মুক্তি প্রদান করা হলো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET