২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • খুলনা প্রেসক্লাবের মুজিববর্ষ পালনের কর্মসূচি ঘোষণা




খুলনা প্রেসক্লাবের মুজিববর্ষ পালনের কর্মসূচি ঘোষণা

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৯ ২০২০, ১২:৪৩ | 1040 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিব বর্ষ” পালনের অংশ হিসেবে আগামী ১লা মার্চ খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের অর্ভন্তরে অবস্থিত জাতির পিতার স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হবে।

 

খুলনা প্রেসক্লাবের ‘মুজিব বর্ষ উদযাপন উপ-পরিষদ’র সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ক্লাবের ভিআইপি কক্ষে গতকাল শনিবার দুপুরে অনুষ্ঠিত এক সভায় ‘মুজিব বর্ষ” উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ও ‘মুজিব বর্ষ উদযাপন উপ-পরিষদ’র আহবায়ক এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও ‘মুজিব বর্ষ উদযাপন উপ-পরিষদ’র সদস্য সচিব মামুন রেজা।

 

সভার শুরুতে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত ও মৃত্যুবরণকারী সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘মুজিব বর্ষ উদযাপন উপ-পরিষদ’র যুগ্ম-আহবায়ক মকবুল হোসেন মিন্টু, সদস্য শেখ আবু হাসান, ফারুক আহমেদ, এস এম জাহিদ হোসেন, মল্লিক সুধাংশু, মোঃ মুন্সি মাহবুবু আলম সোহাগ, মোজাম্মেল হক হাওলাদার, মোঃ শাহ আলম, মোঃ হুমায়ুন কবীর, বিমল সাহা এবং সুনীল কুমার দাস।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET