, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • খুলনা-২ আসনের সংসদ সদস্য পদে শপথ গ্রহণের পর নব-নির্বাচিত সাংসদ জুয়েলকে হিটলুর ফুলেল শুভেচ্ছা




খুলনা-২ আসনের সংসদ সদস্য পদে শপথ গ্রহণের পর নব-নির্বাচিত সাংসদ জুয়েলকে হিটলুর ফুলেল শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০১৯, ০৯:৩০ | 955 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মেহেদী হাসানঃ- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯১ জনপ্রতিনিধি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে দশম সংসদ বিলুপ্ত এবং একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হল।

গতকাল বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) বেলা ১১টার কিছু সময় পর শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।

এদিন শপথ গ্রহণ করেন একাদশ নির্বাচনে জয়ী মহাজোটের ২৮৮ জন নতুন এমপি। এর মধ্যে খুলনা-২ আসনের নব নির্বাচিত সাংসদ সেখ সালাউদ্দীন জুয়েল সংসদ সদস্য পদে শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ শেষে ফুলেল তোড়া দিয়ে অভিনন্দন জানান, সরকারী সুন্দরবন কলেজের সাবেক ভিপি, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সদস্য ও তরুন আওয়ামীলীগ নেতা শেখ ফারুক হাসান হিটলু।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET