, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী ৩১ জুলাইয়ের সমাবেশে জনস্রোত গড়তে হবে-বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান




গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী ৩১ জুলাইয়ের সমাবেশে জনস্রোত গড়তে হবে-বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ২৯ ২০২৫, ২১:১১ | 837 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী ৩১ জুলাই সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জেলা বিএনপির জনসমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান। তিনি বলেন, বর্তমান দুঃশাসন, গণতন্ত্র হরণ ও অবৈধ সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে জনগণের স্বার্থে এই আন্দোলন। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ৩১ জুলাইয়ের সমাবেশে প্রমাণ করতে হবে সিরাজগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি। কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ করে গণজাগরণ সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, এ সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশের বর্তমান অবস্থা থেকে মুক্তির সঙ্কেত। এজন্য প্রতিটি থানা, ইউনিয়ন, ওয়ার্ড এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে কলেজ মাঠে উপস্থিত থাকতে হবে। সময় মতো মাঠে উপস্থিত হয়ে সারিবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান নিতে হবে।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা একযোগে মির্জা মোস্তফা জামানের আহ্বানে সাড়া দিয়ে দলীয় কর্মসূচিকে সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা দেখা যায় এবং তারা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণের অঙ্গীকার করেন।

মির্জা মোস্তফা জামান তাঁর বক্তব্যে বলেন, এই সমাবেশ হচ্ছে জনগণের কণ্ঠস্বর। তাই আমাদের দায়িত্ব শুধু উপস্থিত হওয়া নয়, বরং জনগণের দাবি ও অধিকার নিয়ে সরব হওয়া। আমি প্রত্যাশা করি—এই সমাবেশের মাধ্যমে সিরাজগঞ্জবাসী একটি শক্তিশালী বার্তা দেবে।

প্রস্তুতি সভা শেষে জেলার প্রতিটি ইউনিটকে সাংগঠনিকভাবে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত, জেলা জুড়ে বিএনপির নেতাকর্মীরা থানা ও ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা শুরু করেছে। ইসলামিয়া কলেজ মাঠ ইতোমধ্যেই শোভাযাত্রা ও মঞ্চ প্রস্তুতির কার্যক্রমে সরব হয়ে উঠেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET