গাজীপুরের শ্রীপুরে টেকনিক্যাল পদমর্যাদার দাবীতে হাম রুবেলা ক্যাম্পেইন এর ট্রেনিং সহ যাবতীয় কার্যক্রম বর্জন কর্মসুচী পালন করেছে উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন ও স্বাস্থ্য পরিদর্শক সমন্বয় পরিষদ।
রোববার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপেক্স কার্যালযের সামনে এ বর্জন কর্মসুচী পলিত হয়। নেতৃবৃন্দ জানান,আগামী ২০ ফেব্রæয়ারীর মধ্যে দাবী বাস্তবায়ীত না হলে ২২ ফেব্রæয়ারী থেকে ইপিআই সহ যাবতীয় কার্যক্রম বর্জন করবে সংঘঠনটি ।
এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক মো:লিয়াকত আলী সরকার,জালাল উদ্দিন,মোবারক হোসেন মৃধা,উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মো: আমিরুজ্জামান,সাধারন সম্পাদক মো: কবির হোসেন সহ সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী বৃন্দ।









