, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কৃষি সংবাদ
  • গাজীপুরে ফসলের মাঠে কুয়াশা বিন্দুর দিনব্যাপী চিত্র প্রদর্শনী




গাজীপুরে ফসলের মাঠে কুয়াশা বিন্দুর দিনব্যাপী চিত্র প্রদর্শনী

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৩ ২০২১, ১৮:১৬ | 1184 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হাঁটেন গ্রামের এপাশ থেকে ওপাশ। কোনো কৃষক ফসলি জমির আইল দিয়ে মাথায় লাউ নিয়ে যাচ্ছেন। কেউ জমিতে সার ছিটাচ্ছেন। কয়েকজন গ্রামের তিন রাস্তার মোড়ে বটতলায় বসে ক্ষেতের সবজি বিক্রি করছেন। আবার কেউ এক জায়গার মাটি মাথায় নিয়ে নিচু জায়গায় ফেলে তা ভরাট করছেন। এসব দৃশ্য দেখে মুহূর্তের মধ্যেই রং আর তুলির সংমিশ্রণে এঁকে ফেলেন সেসব চিত্র।

আর প্রবল আকর্ষন নিয়ে এগুলো দেখতে ভীড় করেন গ্রামের সাধারণ মানুষজন। শহর ছেড়ে নিজ গ্রামের চেহারা শিল্পীর তুলিতে আঁকা দেখে কৃষক, দিনমজুর, শিক্ষার্থী দাঁড়িয়ে থাকেন দর্শক সারিতে। করেন নানা উৎসাহব্যাঞ্জক মন্তব্য।

গাজীপুর জেলার বাড়ীয়া ইউনিয়নের কেশরিতা গ্রামের একটি বটতলায় শুক্রবার কুয়াশা বিন্দুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ফসলের মাঠ থেকে উঠে এসে স্থানীয় এক কৃষক ধান কাটার কাঁচি দিয়ে ফিতা কেটে তাঁর এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

কুয়াশা বিন্দু জানান, শহরে চিত্র প্রদর্শনীর কোনো অভাব হয় না। কিন্তু গ্রামের সাধারণ মানুষ এগুলো দেখার উদ্দেশে সাধারণত শহরে যায় না। সে চিন্তা থেকেই মুলত: গ্রামে বসে গ্রামের ছবি আাঁকার বিষয়টি মাথায় আসে। আর তা থেকেই প্রতি মাসে কমপক্ষে একটি করে হলেও একক চিত্র প্রদর্শনীর আয়োজন করেন।  গ্রামের মানুষজনই তাঁর দর্শক।

তিনি জানান, একইসঙ্গে বঙ্গবন্ধু, কবি-সাহিত্যিকসহ নামকরা মানুষের ছবিগুলোও আঁকেন। ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ১২ তম ব্যাচে স¤œানসহ ¯œাতকোত্তর ডিগ্রী অর্জন করেন ২০১৩ সালে। এরপর চার দেয়ালে ঘেরা, কর্পোরেট লেভেলের বাইরে এসে গ্রামের মানুষের কাছে রং তুলির কাজের পরিচয় ঘটাতেই তাঁর এ উদ্যোগ। বর্ণিল এবং দগ্ধ কাঠের টুকরো দিয়ে তিনিই প্রথম বঙ্গবন্ধুর পোর্ট্রেইট এঁকেছেন বলে দাবী করেন। এছাড়াও মেটাল, তৈল, ফাইবার, পোড়ামাটি, ভাষ্করের ওপরও অনেক কাজ করেছেন তিনি। গাজীপুর সদর উপজেলার বাড়ীয়াতেই জন্ম তাঁর।

স্থানীয়রা জানান, চোখে দেখা বাস্তব দৃশ্যগুলো শিল্পী তুলির সাহায্যে মুহূর্তের মধ্যেই এঁকে ফেলেন। আমাদের চারপাশের দৃশ্য চিত্রের মধ্যে দেখায় ভীষণ আনন্দিত তারা।

কাজী আজিম উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক, সাংবাদিক ও লেখক মাসুদুল হক প্রদর্শনীতে উপস্থিত থেকে বলেন, একজন পেশাদার শিল্পীর গ্রামের মানুষের কাছে এসে রং তুলির মিশ্রণ ঘটানো অপেক্ষাকৃত বিরল একটি ঘটনা। শিল্পীর তুলির আঁচড় সমাজ সংষ্কারে খুব সহজেই গ্রামের মানুষের মনে ইতিবাচক নাড়া দেবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET