, , ,

শিরোনামঃ-




গাজীপুরে মা ও স্বামীর বিরুদ্ধে শ্বাসরোধে হত্যার অভিযোগ

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৪ ২০২০, ১৭:১১ | 832 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরে পরকিয়ার জেরে নিজ মেয়েকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গছে মা ও নিহতের স্বামীর বিরুদ্ধে। নিহত নীলা খাতুন (২১) পাবনার চাটমোহর উপজেলার বিন্নাবাড়ি গ্রামের নয়ন মিয়ার স্ত্রী। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। সোমবার রাতে মহানগরের বাসন থানার মোগরখাল এলাকায় এ ঘটনা ঘটে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার চৌধুরী হত্যার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো নিহতের মা রতœা বেগম (৩৫) ও শেরপুরের শ্রীবর্দী উপজেলার চরপাড়া গ্রামের হাবিব উল্লাহর ছেলে স্বামী নয়ন মিয়া (৩১)।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার চৌধুরী জানান, প্রায় ৩/৪ মাস আগে স্ত্রী নীলা খাতুনকে নিয়ে মোগরখাল এলাকায় কবির হোসেনের বাড়িতে ভাড়ায় উঠেন নয়ন মিয়া। নীলা খাতুন নয়নের দ্বিতীয় স্ত্রী। সম্প্রতি স্ত্রীর পরকিয়া নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এ নিয়ে স্বামী নয়ন একাধিকবার তার শ্বাশুড়ীকে ঘটনাটি জানায়। সোমবার আবারো শ্বাশুড়ীর কাছে অভিযোগ করলে সে রাত ১০টায় মেয়ের বাড়িতে আসে। পরে স্বামীর সামনেই পরকিয়া নিয়ে মা ও মেয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মা রতœা বেগম মেয়ের গলায় থাকা ওড়না টান দিলে সে শ্বাসরোধ হয়ে মাটিতে লুটে পড়েন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ রাতেই মা রতœা বেগম ও স্বামী নয়ন মিয়াকে আটক করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET