২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গুইমারাতে ইসলামি ব্যাংকের এজেন্ট শাখার উদ্ভোধন।

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২১, ২০:১৩ | 1168 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুদমুক্ত ও ব্যাবসা বান্ধব দেশ ও আন্তর্জাতিক মন্ডলে সাফল্য মন্ডিত নির্ভরতার প্রতিক দেশের বেসরকারী ইসলামিক ব্যাংক বাংলাদেশ।  খাগড়াছড়ি জেলার গুইমারায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। ২৭ জানুয়ারী বুধবার সকালে গুইমারা বাজারে কাকলি মার্কেটের ২য় তলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং এ শাখার উদ্বোধন করেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ খাগড়াছড়ি শাখার এডিপি ও শাখা প্রধান সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন  গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান, ইসলামী ব্যাংক খাগড়াছড়ি শাখার সিনিয়ির অফিসার মোঃ আবুল কালাম আজাদ, পিন্সিপাল অফিসার সাহাব উদ্দিন, এজেণ্ট ইন্চার্জ কামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ জায়নুল আবদীন, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শীলসহ গুইমারা উপজেলার বিভিন্ন এলাকার ব্যাবসায়ী এবং ইসলামী ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক, শুভাকাঙ্গিরা। সবশেষে ইসলামি এজেন্ট ব্যাংককিংয়ের  সার্বিক সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী উসমান গনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET