শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে গুইমারা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন,খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও গুইমারা উপজেলা বিএনপির সমন্বয়ক এড.আব্দুল মালেক মিন্টু ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।পরিদর্শন কালে পূজা উদযাপন কমিটিকে আর্থিক সহযোগিতা করেন এবং সার্বিক বিষয়ের খোজ খবর নেন নেতৃবৃন্দ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউচুপ,সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম,সহ-সভাপতি এসএম মিলন,সহ-সভাপতি আওলাদ হোসেন বাদল,সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদলের সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়াও স্বেচ্ছাসেবক হিসেবে পূজামন্ডবের শৃঙ্খলায় কাজ করছেন উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদলের নেতাকর্মীগণ।









