, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত




গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০২৫, ২০:০৮ | 823 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ির গুইমারা-মানিকছড়ি উপজেলার সীমান্ত তবলাপাড়া নিয়ে অপপ্রচারের মাধ্যমে ষড়যন্ত্র করছে ইউপিডিএফ,বিভ্রান্ত না হওয়ার আহাবান।ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠিন ব্যাবস্থা নেওয়ার ঘোষণা।

গত ৭ সেপ্টেম্বর রবিবার গোপন সংবাদের ভিত্তিতে,খাগড়াছড়ি জেলার গুইমারা-মানিকছড়ি উপজেলার সীমান্ত তবলাপাড়াতে সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনীর একটি টিম,সিভিল পোষাকে অভিযানে যাওয়ার কারণে ইউপিডিএফ কৌশলে তাদের ভাষায় ঠাঙাড়ে বাহীনী ইউপিডিএফ গনতন্ত্র আসছে বলে গ্রামবাসী ও স্কুল শিক্ষার্থীদের সেনাবানিীর উপর লেলিয়ে দেয়।খবর পেয়ে সিন্ধুকছড়ি জোন কমান্ডার ও গুইমারা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে অভিযানে যাওয়া ৬ জন সেনাবাহিনীর সদস্য বলে জানালেও ইউপিডিএফের প্ররোচনায় পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে এবং সেনাবাহিনীর উপর গুলি ছোড়ে, সেনাবাহিনী ফাকাগুলি ছোড়তে বাধ্য হয়।

১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে সিন্দুকছড়ি জোন সদরে অনুষ্ঠিত মাসিক মতবিনিময় সভায়,তবলা পাড়ার ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন,সিন্ধুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল ইসমাইল শামস আজিজি, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূইয়া,গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার,গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক চৌধুরী, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান মাহমুদুল হাসান।তাঁরা অভিযোগ করে বলেন,ইউপিডিএফ মিথ্যা ও ষড়যন্ত্র  মূলক অপপ্রচারের হাতিয়ার হিসেবে সাধারণ গ্রামবাসী ও কোমলমতি স্কুলের শিক্ষার্থীদের প্রশাসনের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। যারা এসব করছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যাবস্থা নেওয়া হবে বলে ঘোষণা করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে সকলের প্রতি আহবান জানান।মত বিনিময় সভায়,গুইমারা  ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত উপজাতীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে জানাযায়,৭ তারিখে ইউপিডিএফ গনতন্ত্র বা অন্যকোন অস্ত্রধারী কেউ আসেনি,অহেতুক ভূয়া প্রচারনা করে সেনাবাহিনীকে বিতর্কিত করতে নানা ফন্দি করছে ইউপিডিএফ। কালাপানি গ্রামের (নাম প্রকাশে অনিচ্ছুক) মারমা সম্প্রদায়ের দায়িত্বশীল একজন বলেন,আমরা উভয় সংকটে পড়তে হয়। ইউপিডিএফের মিথ্যা প্রচারের বিষয়ে কিছু বলা যায়না,সেনাবাহিনীর পক্ষে বললেও সমস্যা। ৭ তারিখে আসলে ৬জন সেনাসদস্য, সিভিলে আসায় এ পরিস্থিতি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা ও বানোয়াট অভিযোগে নোংরা রাজনৈতিক খেলায় মেতে ওঠে  ইউপিডিএফ। তাঁরা একের পর এক কর্মসূচীর নামে জনভোগান্তি সৃষ্টি করে চলেছে। তাঁরা খাগড়াছড়ি জেলা  জুরে বিক্ষোভ, সড়ক অবরোধসহ নানা গনবিরোধী কার্যকলাপ করছে বলে অভিযোগ স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET