, , ,

শিরোনামঃ-




গুজবে বিভ্রান্ত না হতে আটোয়ারী থানা পুলিশের ব্যাপক প্রচারনা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ২৬ ২০১৯, ০৭:৫৪ | 1001 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি ঃ ছেলেধরা গুজবে বিভ্রান্ত না হতে পঞ্চগড়ের আটোয়ারীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের  মাঝে সচেতনতামুলক কর্মসুচি পালন করছে আটোয়ারী থানা পুলিশ। কর্মসুচির অংশ হিসেবে বুধবার ( ২৪ জুলাই) উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষাথর্ীদের মাঝে পুলিশের পক্ষ থেকে সচেতনতামুলক বক্তব্য রাখা হয়। এসময় অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, ছেলে ধরা গুজবের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে-এটি সম্পুর্ণ গুজব। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, কেউ যেন ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনি না দেয়। সন্দেহ ভাজন কোন ব্যক্তিকে দেখলে নিকটস্থ থানায় কিংবা পুলিশ হেল্প লাইনে( ৯৯৯) যোগাযোগ করার জন্য পরামর্শ দেন শিক্ষার্থীদের । তারপরও এ ধরনের গুজব ছড়িয়ে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্া্থ নেয়া হবে বলে জানান ওসি আব্দুর রাজ্জাক। শুধু তাই নয়, ছেলে ধরা গুজবে কান
না দেয়ার জন্য আটোয়ারী থানা পুলিশের উদ্যোগে ২৫ জুলাই বৃহস্পতিবার সারাদিন উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। উপজেলার কোন স্থানে কাউকে ছেলে ধরা সন্দেহ হলে তাকে পুলিশের হাতে তুলে দেয়ার জন্য মাইকিং করা হচ্ছে। ওসি আব্দুর রাজ্জাক আরো জানান, সারাদেশে ছেলে ধরা সন্দেহে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এ কারনে এলাকার লোকজন যাতে আইন হাতে তুলে না নেয় সে জন্যই মাইকিং করা হচ্ছে। পুলিশের সচেতনতামুলক কর্মসুচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET