, , ,

শিরোনামঃ-




গোড়াগাড়ীতে ১কোটি টাকার হেরোইন ও একটি পিস্তল-সহ দুই চোরাকাররি গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৫ ২০২৩, ২৩:১১ | 847 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে ১টি ওয়ানশুটার গান ও ১ কেজি হেরোইন-সহ দুই চোরা-কারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত দেড় টায় রাজশাহীর গোদাগাড়ী থানার মাটিকাটা আদর্শ কলেজ এলাকায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ জামাল (৩৯), সে গোদাগাড়ী থানার দিয়াড় মানিকচরের মোঃ রকিবুর রহমানের ছেলে ও তার সহযোগী মোঃ ইসমাইল হোসেন (২৪), সে একই থানার ভগবন্তপুরের মো: আনারুল হকের ছেলে।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযানিক দল জানতে পারে গোদাগাড়ীর মহিষালবাড়ী বাজারের দুইজন মাদক কারবারি অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের হেরোইন ও অস্ত্র-সহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ পরিদর্শক (ডিবি) মোঃ আব্দল হাই ও সঙ্গীয় ফোর্স।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়েছে।

শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET